1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন টুম্পা রানী চৌহান

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪৮ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন টুম্পা রানী চৌহান। তিনি ওই স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কমিটি ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে টুম্পা রানী চৌহানের নাম ঘোষণা করেন।

স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ আলম ভূঁইয়া বলেন, স্কুলের কর্মরত সহকারী শিক্ষকগণের মধ্য থেকে পাঠদানে দক্ষতা,ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিকতা, শিক্ষাগত যোগ্যতাসহ পেশাগত দিক থেকে ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি বিষয় বছরব্যাপী মূল্যায়নের ভিত্তিতে একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এটি ধারাবাহিকভাবে চলমান। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে পদক প্রদানসহ অন্যান্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

টুম্পা রানী চৌহান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,কষ্টার্জিত যে কোনো সম্মান আনন্দের। এ জন্যে দায়িত্ব আরও বেড়ে গেলো। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST