1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ
শিরোনাম

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ অভিযানে মূলহোতা গ্রেফতার-৩

  • প্রকাশ কাল রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়েছে

প্রেস রিলিজ

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে যাত্রীবেশে থাকা অটো ছিনতাই চক্রের মূলহোতা সহ ৩ সদস্য গ্রেফতার এবং ছিনতাই হয়ে যাওয়া ০১(এক)টি অটোরিকশা উদ্ধার।

গত ০৯/১২/২০২৩খ্রিঃ তারিখ মোঃ ধনু মিয়া(৬০), পিতা-মোঃ ফয়জুল, সাং-চিকনিরচর কর্শাকড়িয়াইল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে যে, গত ০৮/১২/২০২৩খ্রিঃ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় তার ছেলে মোঃ কামরুল ইসলাম(১৩) তার নীজ অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করাকালে ৪/৫ জন লোক তার ছেলের কাছে আসিয়া যশোদল মধুনগর যাবে বলে ভাড়া ঠিক করে। তারপর তার ছেলে কামরুল ইসলাম তাদেরকে নিয়ে মধুনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোদল কোনাকাটি এলাকায় পৌছালে তার ছেলেকে অটোমিশুক গাড়ী হইতে নামিয়ে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত অভিযোগের বিষয়টি র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প অত্যান্ত গুরুপ্তের সাথে নিয়ে গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে এবং আসামীদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অদ্য ১০ ডিসেম্বর ২০২৩খ্রি. রাত ২.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল এলাকা হতে অটো ছিনতাইকারী চক্রের সদস্য আসামী ১। মোঃ মুন্না(২২), পিতা-আনোয়ার হোসেন আয়নাল, সাং-যশোদল টেক্সটাইল মিলস্, ২। মোঃ ফজলু(২২), পিতা-মৃত আঃ হেকিম, সাং-পাক্কার মাথা, ৩। মোঃ হারুন(২৩), পিতা-মোঃ সুরুজ আলী, উভয় সাং-যশোদল পাক্কারমাথা, সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জদের’কে ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশা’সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করে। উক্ত ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যহত আছে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST