1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

কিশোরগঞ্জ ০২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী- ১১ জন

  • প্রকাশ কাল বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়েছে


আবু হানিফ পাকুন্দিয়া :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদি – পাকুন্দিয়া) আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছেন ১১ জন নতুন-পুরাতন মুখ। নৌকার মনোনয়ন পেতে ইতিমধ্যে যে যার মত দৌড়ঝাঁপ আর তদবির চালিয়ে যাচ্ছেন।
এ আসনে মনোনয়ন চাওয়া এসব প্রার্থীরা হলেন বর্তমান সাংসদ, পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ, সাবেক সাংসদ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, দীন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, বিশিষ্ট শিল্পপতি মো: মকবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক আদিল।
এ আসনে পাকুন্দিয়া উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়ন এবং কটিয়াদী উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন। জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যমতে, পাকুন্দিয়ায় সর্বমোট ভোটার সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৮০৬ জন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার ১৯৮ জন ও মহিলা এক লাখ ৬০৮ জন। অন্যদিকে কটিয়াদীতে সর্বমোট ভোটার সংখ্যা দুই লাখ ৫২ হাজার ৫০৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২৫ হাজার ৩১০ জন ও মহিলা এক লাখ ২৭ হাজার ১৯৯ জন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST