1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদে নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশন’র নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মো. মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মো. আকরাম হোসেন, কোষাধ‍্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মো. বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন।

আগামী দুই বছর নির্বাচিত কার্যকরি পরিষদের সদস‍্য দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST