1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট
শিরোনাম

চতুর্থ বারের মতো দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি এনামুল হকের পক্ষে মনোনয়ন ফরম দাখিল

  • প্রকাশ কাল রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পড়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো রাজশাহী-৪(বাগমারা) আসনে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন দলীয় নেতৃবৃন্দ।

রবিবার বেলা ২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, ব্যক্তিগত সহকারী আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, শাহরিয়ার হোসেন তন্ময়, সাদমান সাকিব, এনাগ্রæপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন, জিএম আইটি মানিকুজ্জামান খাঁন, এজিএম আসিফ রহমান প্রমুখ।

চতুর্থ বারের মতো মনোনয়ন ফরম জমা দেয়ায় আগে ইঞ্জিনিয়ার এনামুল হক বাগমারা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া এবং সমর্থন কামনা করেন। আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে যে ভাবে কাজ করে চলেছেন তা আগের কোন সরকার করেননি। ২০০৮ সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত ধরে বাগমারা আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। সেই থেকে আওয়ামী লীগের কব্জায় আছে আসনটি।

টানা চতুর্থ বারের মতো এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২০০৮ সাল থেকে বাগমারার প্রত্যন্ত অঞ্চলসহ সকল জায়গায় আশানুরুপ উন্নয়ন সংগঠিত করেছেন আওয়ামী লীগ সরকার। সেই উন্নয়নকে পুজি করে এবারও দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিন বারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

মনোনয়ন ফরম জমা দিয়ে ইঞ্জিনিয়ার এনামুল হক সাংবাদিকদের বলেছেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি জনগণের কাজ করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছি। জনগণই বিবেচনা করবে এলাকার উন্নয়নেকে উপযুক্ত ব্যক্তি। ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার যেটুকু অবশিষ্ট কাজ আছে তা সম্পন্ন করতে পারবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST