1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু
শিরোনাম

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশ কাল সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়েছে

মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সবুজ (২৬) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত সবুজ, উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক প্রামানিকের ছেলে।

এই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বাবুল প্রামানিকের মেয়ে লিমা খাতুনের সাথে আসামী সবুজের ৭ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে লিমা তার স্বামীর বাড়িতে থেকে ঘর সংসার করেন। আসামী সবুজ মাঝে মধ্যে তার স্ত্রী লিমাকে বিভিন্ন ভাবে অত্যাচার ও মারপিট করে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী লিমা খাতুন স্বামীকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন এবং ১৬ ফেব্রুয়ারী বিকেলে স্বামীর বাড়িতে ফিরে যান। ১৬ ফেব্রুয়ারী রাতে লিমার উপর অত্যাচার শুরু করে স্বামী সবুজ। পরে লিমাকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে সবুজ।

এঘটনায় নিহত লিমা খাতুনের বাবা বকুল প্রামানিক বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সবুজকে গ্রেপ্তার করে। আসামী সবুজ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। রাষ্ট্র পক্ষ অভিযোগ প্রমানের জন্য ১৩ জন স্বাক্ষী উপস্থাপন করেন। আসামী সবুজ এর উপস্থিতিতে স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত সবুজকে যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষণা করে কারাগারে প্ররণ করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পি,পি আব্দুর রহমান এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বিমল কুমার দাস।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST