1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন
শিরোনাম

শ্রমিকের ছদ্মবেশে হত্যা মামলার আসামিকে গ্রেফতার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক শ্রমিকের ছদ্মবেশে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে খুন মামলার পলাতক এজাহারনামীয় আসামী গ্রেফতার করেছে।

: কুলিয়ারচর থানার মামলা নং ৫, তারিখ ১২/০৯/২০২৩ খ্রি:, ধারা: 143/342/323/302/114, The Penal Code, 1860

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা পুলিশ টানা ৩২ ঘণ্টা অভিযান পরিচালনা করে খুন মামলার একজন পলাতক এজাহারনামীয় আসামীকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ট্রাক্টর ভাড়ার পাওনা টাকার বিষয়কে কেন্দ্র করে গত ১০-০৯-২০২৩ খ্রি: ধৃত আসামী আলমগীর (৪০), পিতা-নজরুল ইসলাম, সাং হাজারীনগর, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জসহ এজাহারনামীয় মোট ১১ জন আসামি ও অজ্ঞাতনামা ২/৩ জন মামলার বাদী মো: শিপন মিয়া (২৯) ও তার পিতা আ: রাজ্জাক (৬৫), উভয় সাং-ফরিদপুর পশ্চিমপাড়া, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জকে মারধর করে। বাদীর পিতাকে আহত অবস্থায় তাৎক্ষণিক বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ঘটনার দিনই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সূত্রে বর্ণিত মামলা রুজু হওয়ার পর হতে মামলার এজাহারনামীয় আসামীগণ পলাতক হয়। পরবর্তীতে মামলার এজাহারনামীয় ৪, ১০ ও ১১ নং আসামী বিজ্ঞ হাইকোর্ট হতে জামিন গ্রহণ করলেও অন্যান্য এজাহারনামীয় আসামীরা পলাতক থাকে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) জনাব মো: লুৎফর রহমান৷ তিনি জানান যে, তিনি গোপন সূত্রের আলোকে ০৩/১০/২০২৩ খ্রি: ভোর হতে ৬ নং এজাহারনামীয় আসামী আলমগীরকে গ্রেফতারের জন্য নারায়ণঞ্জ, ঢাকা, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সর্বশেষ ০৪/১০/২০২৩ খ্রি: বেলা অনুমান ১৩:২০ ঘটিকায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকা হতে আসামি আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামী আলমগীর উক্ত স্থানে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন মর্মে জানা যায়৷ ইন্সপেক্টর জমো: লুৎফর রহমান, এস আই (নি:) দেব দুলাল, এসআই (নি:) আল মামুন এবং সঙ্গীয় ফোর্স সহকারে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করেন এবং বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST