1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

পাকুন্দিয়ায় ০৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার পড়েছে

ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার অভিযানে ০৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

০৪-০৮-২০২৩ খ্রি. রাত্রি ০১.৪৫ ঘটিকায় সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজাসহ পাকুন্দিয়া থানার দক্ষিণ খামা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রনি (২১) এবং মো. মুন্না হোসেন (২২)দ্বয়কে গাঁজা বিক্রয় করার সময় পাকুন্দিয়া থানা পুলিশ গ্রেফতার করে। ধৃত মো. রনি (২১) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুড়াতলা এলাকার মো. সবুজ মিয়ার ছেলে এবং ধৃত মো. মুন্না হোসেন (২২) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ কর্তৃক অদ্য ০৪-০৮-২০২৩ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ০১.৪৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST