1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

কটিয়াদীতে ০৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • প্রকাশ কাল বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৫০ বার পড়েছে

ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অভিযানে ০৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ২৬-০৭-২০২৩ খ্রি. বিকাল ১৫.৩৫ ঘটিকায় সর্বমোট ০৭ (সাত) কেজি গাঁজাসহ কটিয়াদী উপজেলা ভূমি অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মো. আরমান মিয়া (২০), মো. হৃদয় মিয়া (২১), মো. এরশাদ মিয়া (৩৬) এবং মো. সুজন মিয়া (৩৫)দেরকে গাঁজা বিক্রয় করার সময় কটিয়াদী মডেল থানা পুলিশ গ্রেফতার করে। ধৃত মো. আরমান মিয়া (২০) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালীপুর মধ্যপাড়া এলাকার মো. রউফ মিয়ার ছেলে, ধৃত মো. হৃদয় মিয়া (২১) একই এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে, ধৃত মো. এরশাদ মিয়া (৩৬) একই এলাকার মো. আতর মিয়ার ছেলে এবং ধৃত মো. সুজন মিয়া (৩৫) একই এলাকার মো. ইন্তাজ মিয়ার ছেলে।

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ কর্তৃক অদ্য ২৬-০৭-২০২৩ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদেরকে গ্রেফতার করে বিবাদীদের নিজ নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধারপূর্বক অদ্য বিকাল ১৫.৩৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST