1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট
শিরোনাম

হোসেনপুরে হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী

  • প্রকাশ কাল রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৩২ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

চোখে মুখে যেন রাজ্য জয়ের খুশি৷ তিন দিন পর দেশে উদযাপন হবে ইদুল আযহা৷ অথচ ঈদের আগেই আজকের দিনটা যেন তাদের কাছে আরেকটি ঈদের দিন! কারন নতুন হুইল চেয়ারে বসে এবার ঈদ উদযাপন করবেন তারা।

হুইল চেয়ারের অভাবে তারা চলাফেরা করতে পারতো না। কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যাগে এ রকম ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. দ্বীন ইসলাম নয়ন,
অফিস সহকারী রাশেদুল ইসলাম রবিন সহ আরও অনেকে।

সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান, ঈদের আগে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। এ উপজেলার প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকেই পর্যায়ক্রমে হুইল চেয়ার বিতরণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST