1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু
শিরোনাম

হোসেনপুর থানা পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধী মা এবং শিশু ফিরে গেল তার আপন ঠিকানায়

  • প্রকাশ কাল শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃগতকাল
০৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায় হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল বাজারে মানসিক প্রতিবন্ধী ফারজানা, বয়স অনুমান ২৫ বছর, ঠিকানা-অজ্ঞাত সঙ্গে থাকা তার শিশুকন্যা মরিয়ম (৪) কে শাসন করতে থাকা অবস্থায় বাজারে উপস্থিত লোকজন অস্বাভাবিক শাসন করার কারণ জানতে চায়। প্রতিবন্ধী মায়ের সাথে থাকা শিশুটি প্রকৃত অর্থেই তার কিনা সন্দেহ হওয়ায় পুমদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ আসাদ এবং কয়েকজন মিলে প্রতিবন্ধী মা এবং শিশুকে হোসেনপুর থানায় নিয়ে আসলে হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু এবং নারী,শিশু ও প্রতিবন্ধী হেল্পডেক্সের নারী এসআই / নাজমা আক্তার প্রতিবন্ধী মা এবং তার সাথে থাকা শিশুকে বিভিন্ন কৌশল অবলম্বনে জিজ্ঞাসাবাদে এবং প্রতিবন্ধী মা ও শিশুর আচরণ দেখে নিশ্চিত হন যে প্রতিবন্ধী মা প্রকৃত অর্থেই শিশুটির গর্ভধারীনি মা। তাছাড়া প্রতিবন্ধী মায়ের বিচ্ছিন্নভাবে প্রদত্ত তথ্যের সমন্বয়ে ধারণা করেন যে কিশোরগঞ্জ সদর থানার এলাকায় তাহার নিকট আত্মীয়স্বজন রয়েছে। হোসেনপুর থানা পুলিশের সরকারি গাড়ি যোগে মানসিক প্রতিবন্ধী মা এবং তার চার বছরের শিশুকন্যাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাখরখিলা গ্রামে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে পৌঁছে দেওয়া হয় আপন ঠিকানায়। উক্ত ঘটনায় হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST