1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

সাবেক জাপার এমপি করিম উদ্দিন ভরসা আর নেই

  • প্রকাশ কাল শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৬৭ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা(৮৭)আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল বিকেলে মরহুমের বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বাবা দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।গতকাল দুপুরে তিনি মারা যান।

রাতে ঢাকায় গুলশান এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাবার মরদেহ হারাগাছ পৌরসভায় নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে।সেখানে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় হারাগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।

জানা গেছে,করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১সালের নির্বাচনে রংপুর-১(গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST