1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবীদের হাত ধরেই আলোকিত সমাজ গড়তে হবে কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন: সংগ্রাম থেকে সাফল্য নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বামীর রাজনৈতিক পরিচয় ও উপহার নিয়ে সংবাদ প্রকাশের পর কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরৎ ব্রহ্মপুত্রে নরেন্দ্র’র জালে ৯০ কেজির বাঘাইড়,বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান
শিরোনাম

ব্রহ্মপুত্রে নরেন্দ্র’র জালে ৯০ কেজির বাঘাইড়,বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকা

  • প্রকাশ কাল শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের এক বিশালাকার বাঘাইড় মাছ। বিশাল আকৃতির এই মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় যেমন জমেছে, তেমনি মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে মুখে হাসি ফুটেছে জেলেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন স্থানীয় জেলে নরেন্দ্র নাথ। এ সময় তার জালে বিশালাকার এই বাঘাইড় মাছটি আটকে পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

পরদিন শনিবার (১৭ অক্টোবর) সকালে মাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চিলমারী জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে কিনে নেওয়া মাছটি শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে খুচরা বিক্রি করেন ব্যবসায়ী সাজু মিয়া। পুরো মাছটি খুচরা বিক্রি করে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আয় করেন তিনি। এতে ব্যবসায়ী সাজু মিয়ার এক রাতেই লাভ হয় ২৫ হাজার টাকা। স্থানীয় পাম্পমোড় এলাকায় বিশালাকার মাছটি কাটার দৃশ্য দেখতে ক্রেতাসহ অসংখ্য উৎসুক মানুষ ভিড় জমান।

ব্যবসায়ী মো. সাজু মিয়া জানান, “বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় ও পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদা প্রচুর। আমি নিয়মিত বিভিন্ন ঘাট থেকে এসব বড় মাছ কিনে এনে কেটে কেটে খুচরা বিক্রি করি।”

অন্য এক মাছ ব্যবসায়ী ফুলমিয়া জানান, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই তাদের কাছে এমন বড় মাছের জন্য অর্ডার দিয়ে রাখেন। ব্রহ্মপুত্র নদের দেশীয় প্রজাতির বড় মাছ চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, “বর্তমানে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ী উভয়ইঐ আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্রহ্মপুত্র নদে দেশীয় প্রজাতির বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিরাপদ রাখতে মৎস্য বিভাগের পক্ষ থেকে কার্যকর ও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST