1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবীদের হাত ধরেই আলোকিত সমাজ গড়তে হবে কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন: সংগ্রাম থেকে সাফল্য নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বামীর রাজনৈতিক পরিচয় ও উপহার নিয়ে সংবাদ প্রকাশের পর কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরৎ ব্রহ্মপুত্রে নরেন্দ্র’র জালে ৯০ কেজির বাঘাইড়,বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান
শিরোনাম

স্বামীর রাজনৈতিক পরিচয় ও উপহার নিয়ে সংবাদ প্রকাশের পর কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরৎ

  • প্রকাশ কাল শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তারকে জামায়াতের পক্ষ থেকে উপহার দেওয়া একটি সেলাই মেশিন ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে তাঁদের বাড়ি থেকে সেলাই মেশিনটি ফেরত নেন ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। এ সময় বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেলাই মেশিনটি দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনায় আসে। ঝুমা আক্তারের দাবি, তিনি প্রথমে সেলাই মেশিনটিকে স্বামীর বন্ধু ইদ্রিস আলীর ব্যক্তিগত উপহার বলে জানতেন। পরে এটি জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানতে পারেন। সেলাই মেশিনটি ফেরত দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরিবারের জীবিকা নির্বাহের পথ তৈরি ও সংকট মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা, গভীর নলকূপ ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তাঁদের জন্য একটি ঘর নির্মাণের সামগ্রী দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
এরই মধ্যে গত মঙ্গলবার বিকেলে বনগ্রাম ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে সাইফুল ইসলামের স্ত্রীকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। তবে উপহারটি দেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে আলোচনা ও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই শনিবার সেলাই মেশিনটি ফেরত দেওয়া হয়।
ঝুমা আক্তার বলেন, আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমিও বিএনপি পরিবারের সদস্য। সেলাই মেশিনটি যে জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা আমি জানতাম না। আমি জানতাম, আমার স্বামীর বন্ধু ইদ্রিস আলী এটি ব্যক্তিগতভাবে উপহার দিয়েছেন। মেশিনটি দেওয়ার আগে তিনি আমাকে সেটি তাঁর ব্যক্তিগত উপহার বলেই জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, কয়েকটি গণমাধ্যমে বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকটি গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রচার করা হয়েছে। এতে পরিবারটি ব্যক্তিগতভাবে বিব্রত হয়েছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে সেলাই মেশিনটি ফেরত দেওয়া হয়েছে। তাই আমি আমাদের দেওয়া মেশিনটি ফেরত নিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST