জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।
হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিকলী উপজেলা প্রশাসন ও নিকলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে (২৮ অক্টোবর ২০২৬)রোজ বুধবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে, এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা,এই সময় আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোহাইমেনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ছিদ্দিক, তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী মণি, সমবায় অফিসার সালেহা খাতুন, একাডেমিক সুপার ভাইজার আরাধন কুমার দেব, ইউআরসি নাহিদা আলম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের প্রতিনিধি সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন তারা যেন সব সময় ভালো করে সাবান দিয়ে হাতধোয়, প্রতিদিন খাবারের আগে, এবং বাহির থেকে ঘরে ফিরে হাতে সাবান লাগিয়ে হাতটা যেন পরিস্কার করে তারপর তার কাজ করে, কোমল মতি শিশুরা যদি এই অভ্যাস টুকু করতে পারে তাহলে তাদের রোগ জীবাণু কম হবে, তাই ভালো ভাবে হাত ধোয়ার নায়ক হওয়ার জন্য সকলকে তিনি আহবান জানান।