1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু পাকুন্দিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মোহনগঞ্জে বাঁধের ব্লক চুরিতে বাধাদেওয়া এক যুবককে মারধর থানায় অভিযোগ
শিরোনাম

নেত্রকোনা আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

  • প্রকাশ কাল শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার পড়েছে

‎আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

‎নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকারকে বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎গ্রেফতার হওয়া অজিত বরণ সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গত ২জুলাই বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় অজিতসহ ১৮৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

‎মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজলুম মিয়া। এজাহারে উল্লেখ করা হয়, অজিত বরণ সরকারসহ অভিযুক্তরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সহিংস কার্যক্রম পরিচালনা করেন।

‎চাঁপাইনবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে,অজিত বরণ সরকার বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST