1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

চট্টগ্রামে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ ভিত্তি প্রস্তর স্থাপন: জেলা প্রশাসন

  • প্রকাশ কাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এররই ধারাবাহিকতায় চট্টগ্রামেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রামে আজ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

আজ ১৪ জুলাই (সোমবার) পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন শহিদ ফয়সাল আহমেদ শান্ত’র মাতা মোছা. কহিনুর আক্তার, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম ও ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি), মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ কামরুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা।

উল্লেখ্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই (২০২৪ সালের ৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় একইভাবে চট্টগ্রামে নির্মিতব্য এই শহিদ স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য দৃষ্টিনান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন দপ্তরের টিমের সাথে পরিদর্শন শেষে পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানকে বেছে নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST