কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে ভূমি জালিয়াতি, জাল দলিল সৃজন, অবৈধভাবে জমি দখলের অভিযোগ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে ভূমি জালিয়াতি, জাল দলিল তৈরি ও সম্পত্তি দখলের চক্রান্তের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই ভাই। একই সঙ্গে প্রতিপক্ষের অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় থাকায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন তারা।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় কিশোরগঞ্জস্থ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লিয়াকত হোসেন। এ সময় তার আপন ভাই ও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিয়াকত হোসেন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মো. রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম তারা আমার আপন চাচাতো ভাই। রফিক ও তাজুল ইসলাম তারা দুই ভাই ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে আমাদের জমি বেচাকেনা ও দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আমরা আমাদের পৈতৃক ও বৈধ সম্পত্তি থেকে অবৈধভাবে জোড়পূর্বক দখলে করে নিতে চায়। আমরা বাঁধা দিলে খুন জখমের হুমকি প্রদান করে।
তিনি আরও জানান, জালিয়াতির বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে মামলা তুলে নিতেও হুমকি দিয়ে আসছে। মিথ্যা তথ্য ও ভুয়া দলিলের মাধ্যমে মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও চরম হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, তাজুল ইসলাম ও রফিকুল ইসলাম তারা আমার আপন চাচাতো ভাই। তারা আমার বাবার সাথে ২০১৭ সালে বন্টননামা দলিলে যার যার সম্পতি বুঝে নেয়ার পরও তারা ক্ষমতার দাপট দেখাইয়া আমাদের সম্পত্তি জাল দলিল করে বিক্রয় করে, সেখান থেকে আমাদের উচ্ছেদ করতে চায়। আমার ভাই বাদী হয়ে মামলা করেছে কিশোরগঞ্জ কোর্টে। এখন তারা হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে , না হয় খুন জখম করিবে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন দ্রুত জালিয়াতির সঙ্গে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণ, বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার এবং নিজেদের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চান।