1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে আন্দোলন গফরগাঁওয়ে লাইনচ্যুত ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল ঘন্টা মানুষ রবীন্দ্রনাথ: বিশ্বকবির অন্তর্জীবনের অনালোচিত অধ্যায়
শিরোনাম

হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

  • প্রকাশ কাল শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা:

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাধারণ মানুষ। সারাদিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুতের ভেলকি বাজিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়সূচি ছাড়াও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, গৃহস্থালির স্বাভাবিক কাজকর্মে সমস্যা দেখা দিচ্ছে এবং প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এমন পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হোসেনপুরের সাধারণ মানুষ। তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লোডশেডিং সমস্যার সমাধান না হওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে। তাছাড়া ভুক্তভোগী বিক্ষুব্ধ নাগরিকদের মধ্যেও আন্দোলনের আভাস দেখা যাচ্ছে। সমস্যার দ্রুত সমাধান না হলে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা ভাবছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাই
সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে হোসেনপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিসের ডিজিএম মোঃ সোহেল রানা জানান, হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৭ মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ পাচ্ছি মাত্র ৩.৫ – ৬.৫ মেগাওয়াট। তাই বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে। তবে অচিরেই এঅবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST