1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
শিরোনাম

রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাজারহাট উপজেলার‌ ৭ টি ইউনিয়নের ‌প্রায় ৪০ টি‌ গ্রামে একসময় গ্রামের হাট-বাজারে বাঁশের তৈরি কুলা, ডালা, চালুনি, ঝুড়ি, খাঁচা, ধামা কিংবা মাছ ধরার বিভিন্ন উপকরণের ছিল ব্যাপক চাহিদা। বাড়ির উঠান থেকে হাটের দোকান—সবখানেই দেখা মিলত বাঁশশিল্পের ব্যবহার। সময় বদলেছে। আধুনিকতা আর প্লাস্টিকের দাপটে সেই চিত্র এখন অনেকটাই ম্লান।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় এখনও কিছু পরিবার বংশপরম্পরায় বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তবে তাদের জীবন এখন আর আগের মতো স্বচ্ছল নয়। দিনভর বাঁশ কেটে, চেঁছে, বুনে একটি পণ্য তৈরি করার পরও প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেক কারিগরকে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

সরেজমিনে কয়েকটি বাঁশশিল্পী পরিবার ঘুরে দেখা যায়, কারও বাড়ির উঠানে পড়ে আছে কাঁচা বাঁশ, কোথাও চলছে বাঁশ চাঁছার কাজ। পরিবারের পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও বিভিন্ন কাজে সহযোগিতা করছে। কিন্তু তৈরি পণ্যের স্তূপ থাকলেও ক্রেতার দেখা মিলছে তুলনামূলক কম।

কারিগর কাছিম উদ্দিন জানান, চল্লিশ বছর ধরে বাঁশের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিক্রি করছি।এখন আগের মতো ক্রেতা নাই,কারণ সবাই এখন আধুনিক হইছে।

কারিগর নুরুজ্জামান বলেন,আগে বাঁশের দাম কম ছিলো তাই পোষাত। এখন দাম বেশি হওয়ায় দিন হাজিরা উঠেনা।তাই এই পেশা বাদ দিয়ে কৃষি কাজ করছি।

অন্যান্য কারিগরদের সাথে কথা বলে জানা যায়, বাঁশ কিনতে এখন আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। এরপর রয়েছে বাঁশ কাটা, চাঁছা, বোনা, পরিবহন ও বাজারজাত করার খরচ। সব মিলিয়ে একটি পণ্য যে শ্রম ও সময় লাগে, বাজারে অনেক সময় তার উপযুক্ত মূল্য পাওয়া যায় না।

অন্যদিকে একই ধরনের পণ্য প্লাস্টিক বা সিনথেটিক উপকরণে কম দামে পাওয়া যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাঁশের তৈরি পণ্যের ব্যবহার কমেছে।

হস্তশিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাঁশের পণ্য তৈরিতে কারিগরকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। অথচ সেই শ্রমের যথাযথ মূল্য না পাওয়ায় অনেকেই বিকল্প পেশার দিকে ঝুঁকছেন।
কেউ দিনমজুরি করছেন, কেউ কৃষিকাজে যুক্ত হচ্ছেন, আবার কেউ অন্য কোনো ছোট ব্যবসার চেষ্টা করছেন। ফলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা এই ঐতিহ্যবাহী পেশাটি ধীরে ধীরে মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে।

এলাকার সচেতন মহল জানান, কারিগরদের জন্য বয়স্ক ভাতা,ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন সরকারি প্রণোদনা পেলে তারা হয়ত শেষ জীবনে ডালভাত খেয়ে পার করতে পারত।
এবিষয়ে, রাজারহাট উপজেলার সমাজ সেবা অফিসার জনাব, এস এম হাবিবুর রহমান এর ৮সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST