1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা
শিরোনাম
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার

অ্যান্টিগা টেস্ট: তাসকিনের জোড়া আঘাত, স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

  • প্রকাশ কাল শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০১৪ বার পড়েছে

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার। টাইগার পেসার তাসকিন আহমেদের জোড়া আঘাতে সেশন শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।

বোলিংয়ের শুরুটা ‍খুব একটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় কোনো উইকেটই নিতে পারেনি তারা। টস জেতার পর এই সময়টুকুই কাজে লাগাতে চাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের ১৪ তম ওভারে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৪ ও দলীয় ২৫ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

ব্র্যাথওয়েটের বিদায়ের পর ক্রিজে আসেন কেসি কার্টি। তবে তার ব্যাট হাসেনি এদিন। দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তাইজুলের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তাকেও সাজঘরে পাঠান তাসকিন।

ক্রিজে আছেন মিকাইল লুইস ও কাভেম হজ। দুজনেই অপরাজিত আছেন যথাক্রমে ৩৬ ও ১০ রানে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST