1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন
শিরোনাম

আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়েছে

​মোঃ আল মামুন প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জুম্মার নামাজ শেষে নিজ বাসভবন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আবদুল কাইয়ুম।
​প্রার্থিতা ঘোষণা করে আবদুল কাইয়ুম আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও মহল্লা থেকে সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।”
​উল্লেখ্য, তিনি ৪ নম্বর আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয়দের কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রার্থিতা ঘোষণার পাশাপাশি তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে নাগরিক সুবিধা তৃণমূল মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম আরও বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
​তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনের মাঠে সক্রিয় হয়েছেন বলে জানান স্থানীয়রা। পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে ভোটারদের মাঝেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আড়াইবাড়ীয়া ইউনিয়নের সার্বিক পরিবর্তনের স্বার্থে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST