1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

টাঙ্গাইল জেলায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের উদ্বোধন

  • প্রকাশ কাল শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা। বিকেলে এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।
এবারের আসরে টাঙ্গাইল পৌরসভাসহ জেলার ১২ উপজেলার বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বালকদের ম্যাচে কালিহাতী উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে গোপালপুর উপজেলা। আরেক ম্যাচে মধুপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নাগরপুর উপজেলা, বাসাইল উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে সখিপুর উপজেলা, টাঙ্গাইল পৌরসভাকে ২-০ গোলে হারিয়েছে ঘাটাইল উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলার বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে ভূঞাপুর উপজেলা।
বালিকাদের ম্যাচে কালিহাতী উপজেলাকে ৪-০ গোলে হারিয়েছে গোপালপুর উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলাকে ৩-০ গোলে হারিয়েছে ভূঞাপুর উপজেলা।
আগামীকাল বালক এবং বালিকাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ১০ অক্টোবর। টুর্নামেন্টের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস এবং সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST