1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস লিবিয়ার ভুমধ্যসাগরে ৩৭ সুদানীঅভিবাসীর মুত্যু “কালের নতুন সংবাদ” পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি
শিরোনাম

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

  • প্রকাশ কাল শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন।

​শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে মহানবী (সা:)-এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ​পরে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীর ও জসনে জুলুস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ ইয়াছিন সাহেব, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনিশীন পীর শফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিন প্রমুখ।

সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST