1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন
শিরোনাম

লিবিয়া থেকে ফের ১৭৩ জনকেদেশে প্রেরন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা বুরাক এয়ারের ফ্লাইট নং UZ222 যোগে আজ বুধবার ১৬ জুলাই ২০২৬ তারিখ ভোর ০৫:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রত্যাবাসিত সকল বাংলাদেশি নাগরিক বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিত অভিবাসীদের তালিকা সংযুক্ত।
মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সম্প্রতি বেনগাজী সফরকালে গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেখানে আটক বাংলাদেশি নাগরিকদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। এছাড়া তিনি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি, এর নেতিবাচক প্রভাব, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তির ওপর এর বিরূপ প্রভাব সম্পর্কে তাদের সচেতন করেন। পাশাপাশি দেশে ফিরে দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাদের পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে দূতাবাসের প্রতিনিধি দল আটক বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে।
উল্লেখ্য, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সার্বিক সহযোগিতায় গত ২৪ জুন ২০২৬ তারিখে প্রথম ধাপে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST