1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিরোনাম

নেত্রকোনায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পড়েছে

‎আলম খান,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

 নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে’শহীদ রমজান আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

‎মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদ রমজানের কবর জিয়ারতের পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রীজ এলাকা থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক আলোচনা সভা।

‎শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, 

‎আলোচনা সভায় বক্তারা বলেন,রমজান আলী ছিলেন শ্রমজীবী একজন সাধারণ মানুষ,যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আজ শহীদ হয়েছেন।

‎জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,রমজান যে কারণে শহীদ হয়েছেন,জীবন বিলিয়ে দিয়েছেন,তার সেই স্পিরিটকে ধারণ করে দেশপ্রেমে সবাই যেন উজ্জীবিত হই।”

‎রমজানের মা বলেন,আমার ছেলের জন্যে দোয়া করি। আপনারাও দোয়া করবেন,সে যেন শহীদের মর্যাদা পায়।”

‎জানা যায়,চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান আলী পরিবারে অভাব ঘোচাতে মাত্র পাঁচ বছর আগে ঢাকায় পাড়ি জমান এবং আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব’কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST