1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ৩

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১৭ বার পড়েছে

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ত্রিশাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), চিকনা মনোহর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৪) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী (থিসিস) সালমান আজাদী (২৮)। নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী (থিসিস) সালমান আজাদী।

ত্রিশাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, ওই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুইজনের মৃত্যু হয়। আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST