1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

নানা আয়োজনে হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের-হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নানা কর্মসূচির মাধ্যমে পালন করে। কুড়িঘাট বধ্যভূমিতে হোসেনপুর থানা প্রশাসন প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা করেন।

২৬শে মার্চ (মঙ্গলবার) সকাল ৯টায় সূর্ষোদয়ের সাথে সকল সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত,ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, ভবন ও দোকানপাট সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় কুড়িঘাট বধ্যভূমিতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, হোসেনপুর উপজেলা প্রেসক্লাব, হোসেনপুর থানা প্রশাসন,হোসেনপুর উপজেলা আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবন্দ,হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,হোসেনপুর পৌরসভা, ফায়ার সার্ভিস,হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিস,বিএনপি, হোসেনপুর ডিগ্রী কলেজ,হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজ,হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ,হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিএম কলেজ, সদর দাখিল মাদ্রাসা, হোসেনপুর আদর্শ স্কুল, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুল, হোসেনপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ।

পরে কুড়িঘাট বধ্যভূমিতে দাঁড়িয়ে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। পরে পবিত্র কোরআন ও গীতাপাঠের পর ১মিনিট নিরবতা পালন করার পর স্বাধীনতা-
আত্মত্যাগদানকারীদের স্মরণে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও অনিন্দ্য মন্ডল।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুচকাওয়াজ অংশ নেন হোসেনপুর থানা পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ,হোসেনপুর সরকারি কলেজ শাখার বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

রমজানের জন্য শরীর চর্চা প্রদর্শনী বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পরিষদ হল রুমে।

বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি,সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অয়োজন করা হয়। এছাড়াও হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST