1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদকনির্বাচিত হলেন এড. ওয়াকিলুর রহমান

  • প্রকাশ কাল সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার পড়েছে

মো: খলিলূর রহমান:-
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. ওয়াকিলুর রহমান। তিনি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬৩৪ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন তিনি।
এড.ওয়াকিলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের কৃতি সন্তান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ও রত্নগর্ভা মনোয়ারা বেগমের দ্বিতীয় সন্তান।
এড. মো ওয়াকিলুর রহমান ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বাণিজ্যিক আইনে মাস্টার্স, যুক্তরাজ্যের ইউনিভার্টিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে অনার্স, লন্ডন স্কুল অফ বিজনেস অ্যান্ড কম্পিউটিং কলেজ থেকে ব্যবসা ব্যবস্থাপনা উপর ডিপ্লোমা, যুক্তরাজ্যের লন্ডন ওয়েস্টমিনিস্টার কলেজ থেকে ব্যবসায় প্রশাসন-এর উপর এডভান্স ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য যুবলীগের সাবেক সদস্য এড. ওয়াকিলুর রহমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যাণ পরিষদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ‘আমরা বঞ্চিত মানুষের কথা বলি’ কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার শাহাদাত শাওন নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST