1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন
শিরোনাম

বেলাব প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত: নিলু সভাপতি, আমিনুল সম্পাদক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়েছে

বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ-নরসিংদীর বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা মিলনায়তন হলরুমে আহবায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে আজকের বসুন্ধরা’র স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন নিলু এবং সাধারণ সম্পদক মাই টিভি’র বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক।

নির্বাচনে ৫টি পদে ভোট গ্রহনের কথা থাকলেও সিনিয়র সহ সভাপতি দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সময় প্রতিনিধি ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক দৈনিক কালবেলার আলমগীর পাঠান এই তিনজন স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

অবশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বর সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ,আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তন্ময় সাহ সহ প্রমূখ।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST