1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন
শিরোনাম

লিবিয়া থেকে তৃতীয় ধাপে ১৩৬ জন বাংলাদেশিকে দেশে প্রেরন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ বার পড়েছে

ওয়াসিম কামাল

দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় অদ্য ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ১৩৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে প্রেরণ করা হয়েছে। তারা আগামীকাল ১৪ ডিসেম্বর ২০২৩ ভোর ০৪:৩০ ঘটিকায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ৩৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। দূতাবাসের মিনিস্টার (শ্রম) জনাব গাজী মো: আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রত্যাবাসনকৃত বাংলাদেশি নাগরিকদেরকে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে বিদায় জানায়।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ইতোমধ্যে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর ২০২৩ থেকে অদ্যাবধি ত্রিপলী ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত ৫৩৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আগামী ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিসহ লিবিয়ার পূর্বাঞ্চল থেকে আনুমানিক ১৫০ জনকে দেশে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST