1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
পাট ও কেনাফ চাষে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ নীল আকাশের ছায়া “তাড়াইলের সেই বিকেল” মাটির মা ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি গঠন নান্দাইলে ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী’র নামে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদে স্বামী-স্ত্রী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ

ভৈরবে ৬০ কেজি গাঁজা পাচারকালে ০৪ মাদক কারবারী‘কে আটকে করেছে র‌্যাব-১৪,

  • প্রকাশ কাল রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯২ বার পড়েছে

  • প্রেস বিজ্ঞপ্তি*

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দুর্জয় মোড়ের মসজিদের সামনে থেকে ৬০(ষাট) কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০৪(চার) মাদক কারবারী‘কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প ও ০১টি যাত্রীবাহী বাস জব্দ।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড়ের মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ মামুন মিয়া (২২), পিতা-মৃত নুর মিয়া, স্থায়ী সাং-বিরামচর, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-কাছিশাইল, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ ২। মোঃ হাসানুজ্জামান টগর (৫৫)(ড্রাইভার), পিতা-মৃত আলী আহম্মদ, সাং- দক্ষিন চর বাড়ালী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ৩। মোঃ মেরাজ(২০)(হেল্পার), পিতা-মোঃ মিলন, সাং- মন্ডলভোগ, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ, ৪। মোঃ মোস্তাকিম (২০)(সুপার ভাইজর), পিতা- মৃত সাঈদ হোসেন, সাং- হাসনাবাদ, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদেরকে আটক করেন। এ সময়, আটককৃত আসামিদের দখলে থাকা ০১টি যাত্রীবাহী বাস তল্লাশী করে (ক) ৬০ (ষাট) কেজি মাদকদ্রব্য গাঁজা (খ) ০৫টি মোবাইল ফোন, (গ) নগদ ১০০০/- টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামিরা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের ও আসামি হস্তান্তর প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST