1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

রাজশাহী স্টেশনে ককটেল, নিস্ক্রিয় করলো বোম্ব ডিস্পোজাল ইউনিট

  • প্রকাশ কাল সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪০১ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী রেল স্টেশনে বাহিরে দুটি ককটেল সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে দুর্বৃত্তরা এই ককটেল সাদৃশ্য বস্তুটি রেখে চলে যায়।

তবে ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রেখেছে। রাত সাড়ে ১০ টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটাগুলো উদ্ধারের এর মধ্যে বোম ডিসপোজাল টিম বস্তুটি উদ্ধারে রওনা দেয়

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এখন পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু। বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST