1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

ভৈর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নান্দাইলের পাঁচজন নিহত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৫১৯ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু:

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নান্দাইল উপজেলার একই পরিবারের ৪জন সহ মোট ৫জন নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আন্ত নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও অন্য একটি মালবাহী ট্রেনের মধ্যে এক সংঘর্ষ হয়,এতে বিভিন জেলার অনেকেই হতাহত হয়েছে তার মধ্যে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৫জন নিহত হয়েছে বলে জানাগেছে।যারা হতাহত হয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার সহধর্মিনী ফাতেমা আক্তার, তার ছেলে সজীব মিয়া এবং ইসমাইল মিয়া,অন্যজন হচ্ছেন- নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের হীরা আক্তার।ওরা ঢাকায় স্বামীর কাছে যেতে চেয়েছিলেন।
নিহত সুজনের ভাই স্বপন মিয়া বলেন, আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে বাড়িতে যাওয়া হয়েছিলো।অনুষ্ঠান শেষে আজ ট্রেনে করে ঢাকায় আসার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST