1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন
শিরোনাম

নান্দাইলে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মশালা

  • প্রকাশ কাল বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বার পড়েছে

মোঃ জহিরুল ইসলাম লিটন, নান্দাইল- ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকাল ১১: ০০ ঘটিকায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচির আওতায় নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ টি কমিউনিটি ক্লিনিকে ৫ দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ও সিবিই পরীক্ষা করা হয়। ৩০ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের এ পরীক্ষাটি করা হয়।

গত ৫ দিনে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ টি কমিউনিটি ক্লিনিক থেকে ২২৯৬ জন মহিলাকে ভায়া ও সিবিই পরীক্ষা করা হয়। এর মধ্যে জরায়ু মুখ পরীক্ষায় ৩ জন এবং স্তন পরীক্ষায় ২ জনকে পজিটিভ হিসেবে সনাক্ত করা হয়েছে।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আজ উপস্হিত ছিলেন ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ ,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও ট্রেনিং কর্মসূচির ময়মনসিংহ বিভাগীয় কো অর্ডিনেটর মোঃ জাহিদ হাসান সহ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST