1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা
শিরোনাম
ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মিঠামইনে হত্যা মামলার আসামী হবিগঞ্জ থেকে গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক যৌথাভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মিঠামইন থানার হত্যা মামলার ০১নং এজাহারনামীয় আসামী হবিগঞ্জ থেকে গ্রেফতার।

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন ভুরভুরি সাকিনস্থ বাদী মোছাঃ খোদেজা বেগম(৪১), স্বামী-মৃত আরফান মিয়া, সাং-ভুরভুরি, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ এর বসত বাড়ীর সামনে গত ০৫/০৫/২০২৩খ্রি. তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ভিকটিম আরফান মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী খলিলুর রহমান(৩২), পিতা-মৃত আঃ হাসিম, সাং-ভুরভুরি, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ’সহ এজাহার নামীয় আরও ০৮ জন আসামি পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করতঃ হুকুম দিয়া পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করিয়া নৃশংসভাবে হত্যা করে। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে, উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ খোদেজা বেগম(৪১) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৩, তারিখ-০৬/০৫/২০২৩খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩ /৩০৭ /৩০২ /১১৪ /৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা হওয়ার পর এজাহারনামীয় আসামীরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। উক্ত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা উক্ত মামলার ০১নং এজাহারনামীয় আসামীর অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে ও গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে এবং র‌্যাব-৯ এর সহায়তায় র‌্যাবের একটি আভিযানিক দল গত ১৩/১০/২০২৩খ্রি. তারিখ ১৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন গোহারুয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামী খলিলুর রহমান(৩২), পিতা-মৃত আঃ হাসিম, সাং-ভুরভুরি, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ’কে আটক করে। উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST