1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব -জেলা প্রশাসক রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে জাল দলিল করে ২ একর ১৯ শতাংশ জমি জবর দখলের অভিযোগ রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে রেডিসন ব্লুতে দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টের অভিযানে গ্রেফতার ১০ তাড়াইলে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকি
শিরোনাম
বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব -জেলা প্রশাসক রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে জাল দলিল করে ২ একর ১৯ শতাংশ জমি জবর দখলের অভিযোগ রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে রেডিসন ব্লুতে দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টের অভিযানে গ্রেফতার ১০ তাড়াইলে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে রমরমা প্রাইভেট বাণিজ্য: টেস্টে ফেল করানোর হুমকি

পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব -জেলা প্রশাসক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়েছে

শিবলী সাদিক খানঃ

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার যৌথ আয়োজনে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব।” বলেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে শুরু হওয়া এ অভিযান বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের এলাকায় পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। তারা জেলা স্কাউট ভবন থেকে অভিযান শুরু করে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত সড়ক ও আশপাশের স্থান পরিষ্কার করেন। এ সময় বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা, পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়।

অভিযানের পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। বিশেষ করে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “স্কাউটরা দেশের কাজে সদা প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

তিনি বলেন, আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই দেশকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু অভিযান পরিচালনা করলেই পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে না; এর জন্য মানুষের অভ্যাস ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।

জেলা প্রশাসক আরও বলেন, “পলিথিন আমাদের শত্রু। পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি নিয়মিত সামাজিক দায়িত্ব। নিজের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।

অভিযানে অংশ নেওয়া স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা বলেন, ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই বার্তা শুধু একটি স্লোগান নয়, বরং প্রত্যেক নাগরিকের দৈনন্দিন জীবনের অঙ্গীকার হওয়া উচিত। নিজের অবস্থান থেকে ময়লা না ফেলা এবং অন্যকেও ময়লা ফেলতে নিরুৎসাহিত করার মাধ্যমে পরিচ্ছন্নতার আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব।

অভিযান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা আরও বাড়বে। প্রশাসন, স্কাউটস, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST