1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

পাকুন্দিয়ায় এতিমখানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার পড়েছে

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী হাফেজিয়া ও আদর্শ এতিমখানার চার তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে হোসেন্দী পূর্বপাড়া এলাকার ওই এতিমখানা প্রাঙণে নির্মাণাধীন এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আহমদ ফারুক খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে হোসেন্দী হাফেজিয়া ও আদর্শ এতিমখানার সভাপতি মো.জাবেদ ইকবাল কামরুল এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাদিউল ইসলাম। গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক আলহাজ¦ মাওলানা শাহ্ নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.আবুল কালাম, হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার ও অত্র এতিমখানার খাদেম মো.সালাহ উদ্দিন ও হোসেন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান মো.মফিজুল হক মেনু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ ফারুক খোকন বলেন, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে ধর্মীয় শিক্ষা লাভ করে সাধারণ শিক্ষার্থীরা। আমার প্রয়াত বাবা-মার সম্মানে ‘নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠানসহ সমাজের কল্যাণমূলক কাজ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিমখানার নির্মাণ কাজে আর্থিকভাবে সহায়তা করছি। সবাই আমার মরহুম মা-বাবার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST