1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টস কর্মী নিহত

  • প্রকাশ কাল সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৮৩ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে পিকআপের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বইলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশালের উজান বইলর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫) ও একই এলাকার রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০)।

ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, সকালে পোশাক কারখানায় যেতে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সুমি ও আম্বিয়া।

এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আম্বিয়া খাতুন নিহত হন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সুমিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

এসআই আরও বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আম্বিয়ার মরদেহ থানা থেকে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে সুমির মরদেহ ময়মনসিংহ মেডিকেলে রয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST