1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

কিশোরগঞ্জে রোড মার্চ কর্মসূচি পালন করছে জেলা বিএনপি

  • প্রকাশ কাল সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পড়েছে

মোঃ মিজানুর রহমান

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রোড মার্চ কর্মসূচি পালন করছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
১অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির রোডমার্চের সমাপনী সমাবেশে অনুষ্ঠিত হয়।
সরকার পতনের এই রোড মার্চের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাএডভোকেট ফজলুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স সহ কিশোরগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বর্তমান সরকার কে লক্ষ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, লুডু খেলার সময় তিন চক্কা উঠলে যেরকম চক্কা বাতিল হয় ঠিক তেমনি বর্তমান সরকার ক্ষমতায় আসার স্বপ্ন দেখলে এই লুডু খেলার মত বাতিল হবে।এ সময় কিশোর গন্জ জেলার ১৩ টি উপজেলা, পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনগণ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দিয়ে মাঠে সমবেত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST