1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা
শিরোনাম

হোসেনপুর থানা এলাকায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৬৩ বার পড়েছে

ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা এলাকায় ১৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করেছে।

০৭-০৭-২০২৩ খ্রি. তারিখ রাত ২৩.২৫ ঘটিকায় সর্বমোট ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেনপুর থানার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় মো: আজিজুল ইসলাম (৩৭), মোঃ রবি (৩৭) ও মোঃ জুয়েল মিয়া (৩৫)দেরকে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে হোসেনপুর থানা পুলিশ গ্রেফতার করে। ধৃত মোঃ আজিজুল ইসলাম (৩৭) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার মৃত আব্দুল হামিদ এর ছেলে, ধৃত মোঃ রবি (৩৭) একই উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকার মৃত আরিফ উদ্দিনের ছেলে, ধৃত মোঃ জুয়েল মিয়া (৩৫) একই উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকার আঃ হাই এর ছেলে ।

০৭-০৭-২০২৩ খ্রি. তারিখে হোসেনপুর থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) শাহিন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদেরকে গ্রেফতার করে বিবাদীদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ২৩.২৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে হোসেনপুর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST