1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

পৃথক অভিযানে ৩৬লাখ টাকার মাদকসহ আটক-৩

  • প্রকাশ কাল সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

পৃথক দুটি অভিযানে র‌্যাব-৭,চট্টগ্রাম এর আনোয়ারা এবং সিএমপির ৯,৬০০পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫কেজি গাঁজা উদ্ধারসহ ৩জন মাদক ব্যবসায়ী আটক।
২১জানুয়ারি পৃথক গোপন সংবাদের ভিত্তিতে ২টি পৃথক অভিযানে আনোয়ারা এলাকা থেকে ৯,৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশেদা আক্তার (৪০) এবং ২। নূরজাহান (৪২) এবং সিএমপির খুলশী এলাকা হতে এবং ৪৫কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ দুলাল মিয়া (৩০) আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩৬লাখ টাকা।

র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থানকালে বিকাল সারে ৩টায় আভিযানিক দল অভিযান পরিচালনা আসামি ২জন আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের স্বীকারোক্তি এবং তাদের নিজ হাতে কোমরের কোঁচ হতে বের করে দেয়া মতে মোট ৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯লক্ষ টাকা।

অপর সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নগরীর খুলশী এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে সকাল সারে ৯টায় আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা ৩টি পাটের বস্তা হতে মোট ৪৫কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST