1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ প্রিপেইড মিটারের দীর্ঘ ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান
শিরোনাম
মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ প্রিপেইড মিটারের দীর্ঘ ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

শাল্লায় দুই পেশাদার চোর সহ চুরি হওয়া মালামাল উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ বার পড়েছে

শাল্লা ( সুনামগন্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের শাল্লায় চুরির দায়ে দুই পেশাদার চোরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে শাল্লা থানা পুলিশ। ২১ ডিসেম্বর (বুধবার) ওই দুই চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ওই দুই পেশাদার চোর হলো ছাতক উপজেলার মুক্তারপুর গ্রামের কুতুব উল্লার ছেলে লিয়াকত (৪৬) ও দিরাই উপজেলার জাহানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৪৫)।

জানা যায় গত ১৬ ডিসেম্বর রাতে শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন এর আঙ্গারোয়া গ্রামের ৪টি কৃষকের বাড়িতে চুরি করে তারা। পরে ওই গ্রামের রনধীর দাস থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ২০ ডিসেম্বর দিরাই উপজেলার জাহানপুর ও ছাতক উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ওই দুই চোরকে গ্রেফতার করে।

এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন বাহাড়া ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের ৪টি বাড়ির চুরি হওয়া মোবাইল, নগদ টাকা, গহনা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। ২০ডিসেম্বর গভীর রাতে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। (আজ) ২১ ডিসেম্বর (বুধবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST