1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ
শিরোনাম

হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু। তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের জ্যেষ্ঠ কন্যা।
দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর কলেজ পরিচালনা কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় কলেজের অধ্যক্ষ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে নতুন সভাপতি এডভোকেট মাহবুবা জান্নাত মুমুকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং পারে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রথম সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু বলেন, আমি এখানে নতুন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে এই কলেজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং কলেজের সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, আমি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমার বাবা এই কলেজের সভাপতি ছিলেন। আমি খুব কাছ থেকে দেখেছি, এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি কতটা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধিতে তাঁর অবদান রয়েছে। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে কলেজকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
সভায় কলেজের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কলেজের অধ্যক্ষ নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন সভাপতির নেতৃত্বে কলেজের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিকতা প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরাও নতুন সভাপতির প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST