মোঃসুমন মিয়া, স্টাফ রিপোর্টার।
প্রায় সাড়ে তিনবছর চাকরী শেষে চকদিগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেন সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী। তিনি সম্প্রতি বদলী হয়ে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন। বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশের সাথে সাথেই শিক্ষার্থীরা তাঁকে জড়িয়ে ধরেন। বিশেষ করে, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা তাকে টেনে ক্লাসে নিয়ে যায়।
এরপর অনুষ্ঠানে প্রাক, ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক উপহার প্রদান করে। স্কুলের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপহার ও সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চকদিগা সপ্রাবির বর্তমান সভাপতি এডভোকেট বদিউজ্জামান। তিনি বক্তব্যে বলেন, ” রফিক স্যারের শূন্যস্থান অপূরণীয়। নতুন শিক্ষক এসে এ স্থান পূরণ করতে সময় লাগবে। বিদায়ী স্যারের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। “
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. নুরুজ্জামান আলম। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মিনহাজুল আরেফিন, হাফিজা খাতুন, পিন্টু কুমার দেবনাথ, কবিতা বেগম, কবি এরশাদ মিয়া প্রমুখ।