1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
শিরোনাম

কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য

  • প্রকাশ কাল রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়েছে

​বিশেষ প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) মিটারের প্রকৃত রিডিং লুকিয়ে রাখার পাশাপাশি অনৈতিক উদ্দেশ্যে সংযোগের শ্রেণি বা ট্যারিফ পরিবর্তন (জালিয়াতি) করে রাজস্ব আত্মসাতের নতুন তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, বাস্তবে কমার্শিয়াল (বাণিজ্যিক) ক্যাটাগরিতে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগকে নিয়মবহির্ভূতভাবে ‘এলটি-ডি১’ (LT-D1) ক্যাটাগরিতে রূপান্তর করে অর্জিত অতিরিক্ত রিডিং গোপন ও দুর্নীতির পাঁয়তারা চালানো হচ্ছে।
​প্রমাণাদি ও দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, গ্রাহক মোঃ নাজমুল হকের (গ্রাহক নং: ৯৫০৫৮৩৮৮, মিটার নং: ২৫০৪৯৯) বিদ্যুৎ বিলে ভয়াবহ গরমিল ঘটানো হয়েছে।
​ঘটনার বিবরণ ও নথির অসঙ্গতি:
​ভূতুড়ে রিডিং জমা: ২০২৬ সালের জুন মাসের বিলে কার্যালয়ে রক্ষিত বর্তমান রিডিং দেখানো হয়েছিল ২৭,৮৯৫ ইউনিট। কিন্তু বাস্তবে মিটারের ডিসপ্লেতে স্পষ্ট রিডিং ছিল ৪৯,৩৮৯.৬ ইউনিট। ফলে গ্রাহকের মিটারে অবৈধভাবে ২১,৪৯৪ ইউনিটের বিশাল রিডিং বকেয়া জমা রেখে জালিয়াতি করা হয়।
​শ্রেণি ও ট্যারিফ পরিবর্তন জালিয়াতি: সম্প্রতি উন্মোচিত ১৯-০৮-২০২৬ তারিখের একটি ‘বিল কারেকশন ফরম’ (Bill Correction Form)-এ দেখা যায়, উক্ত ৯৫০৫৮৩৮৮ হিসাব নম্বরের ট্যারিফ রাতারাতি পরিবর্তন করে ‘LT-D1’ করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত কমার্শিয়াল ক্যাটাগরি গোপন করে আবাসিক বা ডি-১ ক্রেডিটে পরিবর্তন করার মাধ্যমে জমানো বিশাল পরিমাণ রিডিং অনৈতিকভাবে সমন্বয় বা আত্মসাতের কৌশল হিসেবে এই ক্রেডিট পরিবর্তন করা হয়েছে।
​ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, মিটার রিডার নাঈমকে দিয়ে অবৈধভাবে রিডিং আটকে রাখার পর এই রিডিং কারসাজি সম্পাদন করা হচ্ছে। কিশোরগঞ্জ পিডিবি অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফের প্রত্যক্ষ মদদে এই চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে৷ অবিলম্বে এই ভুতুড়ে বিল তৈরি, অবৈধ রিডিং জমা এবং অনৈতিক শ্রেণি পরিবর্তনের জালিয়াতির বিরুদ্ধে ঊধ্বতর্ন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবী জানানো হয়েছে৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST