1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
শিরোনাম

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ

  • প্রকাশ কাল রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ

গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের তৃণমূল পর্যায়ে সুশাসন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বেশ কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, প্রকৃত গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকলে চলে না, এর শেকড় মজবুত করতে হলে স্থানীয় পর্যায়ে ক্ষমতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে সাধারণ নাগরিকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা এবং জেলা পরিষদের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার ওপর বিশেষ জোর দেন।

রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে জেলা পরিষদের প্রশাসকবৃন্দ তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং রাষ্ট্রপতির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST