মোঃ আল মামুন হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে “ওয়ান চাইল্ড, ওয়ান ফ্রি” স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শহীদুল্লাহ্ কায়সার শহীদ। কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব সাফায়েতুল হাসান সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো: শওকত হোসেন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
মোঃ স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল
এ.বি.এম জহির উদ্দিন সোহেল, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা যুবদল
মো: আল আমিন ভূঁইয়া, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
শরীফ আহমেদ, আহ্বায়ক, হোসেনপুর পৌরসভা যুবদল
মোস্তাফিজুর রহমান সৌরভ, সদস্য সচিব, হোসেনপুর পৌরসভা যুবদল
রূহুল আমিন সুমন ভেন্ডার, আহ্বায়ক, হোসেনপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দল
আবু নাঈম, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা ছাত্রদল
দেলোয়ার হোসেন রাজিব, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা ছাত্রদল
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার স্থানীয় বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং আলোচনা শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।