1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান

  • প্রকাশ কাল রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছে

​বিশেষ প্রতিনিধি:

“সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতা উন্নয়ন”—এই মূলসুরকে সামনে রেখে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে উদযাপিত হলো জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব। সফেন (SOFEN) ফাউন্ডেশন ও দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি-র যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শওকত আরা এমপি।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম – চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)​
সরদার নূরুল আমীন, বিপিএম (BPM) – চিফ অব স্পেশাল ব্রাঞ্চ (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ​জনাব মোহাম্মদ সারোয়ার, বিপিএম (BPM) – সাবেক অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ
​ইঞ্জিনিয়ার মো. আলমগীর খান – অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর (PWD)
​আয়োজনে জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’ ও জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির কে

সাংবাদিকতায় বিশেষ অবদান এবং সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাওয়ার্ড ফর ডিস্টিংগুইশড জার্নালিজম’ (Award for Distinguished Journalism) সম্মাননা স্মারক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত, সফেন (SOFEN) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’, জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’ ও মাসিক ‘অপরাজেয় বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. খান আসাদুজ্জামান এবং সম্পাদক ডা. মো. শাদী-উজ-জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সারাদেশ থেকে আসা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সম্মাননা প্রাপ্তির পর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির আয়োজক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। বিশেষ করে সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা. খান আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST