বিশেষ প্রতিনিধি:
"সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতা উন্নয়ন"—এই মূলসুরকে সামনে রেখে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে উদযাপিত হলো জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব। সফেন (SOFEN) ফাউন্ডেশন ও দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি-র যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শওকত আরা এমপি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম – চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
সরদার নূরুল আমীন, বিপিএম (BPM) – চিফ অব স্পেশাল ব্রাঞ্চ (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশজনাব মোহাম্মদ সারোয়ার, বিপিএম (BPM) – সাবেক অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ
ইঞ্জিনিয়ার মো. আলমগীর খান – অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর (PWD)
আয়োজনে জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’ ও জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির কে
সাংবাদিকতায় বিশেষ অবদান এবং সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাওয়ার্ড ফর ডিস্টিংগুইশড জার্নালিজম’ (Award for Distinguished Journalism) সম্মাননা স্মারক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত, সফেন (SOFEN) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’, জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’ ও মাসিক ‘অপরাজেয় বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. খান আসাদুজ্জামান এবং সম্পাদক ডা. মো. শাদী-উজ-জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সারাদেশ থেকে আসা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির পর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির আয়োজক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। বিশেষ করে সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা. খান আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.